গত ১লা জানুয়ারী(বৃহস্পতিবার) বড় ভাবী রিভাকে পরকীয়ার জের ধরে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করার ঘটনায় যৌথ পরিবারের মাঝে বিরোধে আসাদ ও মিরাজ নামের দুই ভাই তার চাচা লাল্টু মোল্ল্যাকে পার্শ্ববর্তী কাঁকুড়িয়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করেছিল।
৩রা ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিলজানি বাজার থেকে র্যাব ও পুলিশ যৌথ বাহিনী মিরাজকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিরাজ ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্ল্যার ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম চৌধুরী শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply