1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের মহেশপুরে পথনাটক “অপমৃত্যু” প্রদর্শণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে অংকুর নাট্য একাডেমীর জনসচেতনতামূলক পথনাটক “অপমৃত্যু” প্রর্দশিত হয়েছে। মহেশপুর উপজেলার সকল ইউনিয়নে সফলভাবে শেষ হলো পথনাটক “অপমৃত্যু”।
অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস বলেন, আত্মহত্যা, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধে জনসচেতনতা সৃষ্টি করাই এই নাটকের মূল উদ্দেশ্য। গত ২৩ জুলাই থেকে শুরু করে ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন ৩ টি করে ইউনিয়নে অর্থাৎ ১২ টি ইউনিয়নে এই নাটক উপস্থাপন করে ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অংকুর নাট্য একাডেমি। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন। এছাড়াও  গত ২৮ জুলাই শুক্রবার এই নাটক মঞ্চস্থ হয় মহেশপুর থানার গেট সংলগ্ন সাহিত্য মেলার মাঠে। সেখানেও হাজার হাজার মানুষ এই নাটকটি উপভোগ করেন এবং অনেক প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবাই “অপমৃত্যু” নাটকের প্রশংসা করে বলেন “এই নাটক ঝিনাইদহের প্রত্যেকটা উপজেলার সমস্ত ইউনিয়নে করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park