1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের প্রথম এমবিবিএস চিকিৎসকের মৃত্যু, জেলা বিএমএ’র শোক

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের প্রথম এমবিবিএস চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আজিজুর রহমান আর নেই। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও প্রবীন চিকিৎসক শনিবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের মডার্ণমোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন। শনিবার বাদ আসর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গার্ড অব অনার প্রদানের পর নামাজের জানাজা শেষে মরহুমের মৃতদেহ চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, ১৯৩৯ সালে ডাঃ আজিজুর রহমান চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম খোরশেদ আলী বিশ্বাস। তিনি রাজশাহী মেডকেল কলেজের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পড়ালেখা শেষ করে ডাঃ আজিজুর রহমান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। সরকারি চাকরীর লোভনীয় অফার তিনি না নিয়ে ঝিনাইদহ শহরে হতদরিদ্র রোগীকে সেবা দিতেন। ডাঃ আজিজুর রহমান ডাক্তারদের সংগঠন জেলা বিএমএ’র ও ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রায় ৩৫ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। এদিকে ডাঃ আজিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি রেজা সেকেন্দার ও সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park