1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের এসএসসিতে সাফল্য অর্জন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের চলতি ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের চলতি বছর এসএসসি পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, চলতি বছর প্রতিষ্ঠান থেকে ৩’শত ৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। যার মধ্যে ৩’শত ৩ জন উত্তীর্ণ হয়েছে। তিনি আরও জানান, এদের মধ্যে জিপিএ ৫ বা এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে ১’শ ৩৭ জন ও এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ১’শ ৬৬ জন পরীক্ষার্থী। যশোর বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে সফলতা অর্জনের সাথে সাথে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে।
উক্ত প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি আক্কাচ আলী জানান, এই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক কর্মচারীদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি অভিভাবকদের ভুমিকাও রয়েছে। তাই আজকে এ সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, জেলা শহরের কাঞ্চননগর এলাকায় ১৯৭৩ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বর্তমান প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৬৩ জন। অধ্যায়নরত ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৩ হাজার। আর স্কুল প্রতিষ্ঠার পর এসএসসি পরীক্ষায় এটিই প্রতিষ্ঠানের সেরা সাফল্য অর্জন বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park