1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি সমি

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও নৌকার মাঝি তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি ঝিনাইদহ-হরিণাকুন্ডু উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মঙ্গলবার ঢাকা থেকে নিজ এলাকায় ফিরবেন শুনে সকাল থেকে হাজার হাজার মোটরসাইকেল সুসজ্জিত গাড়ি বহরে বাদ্যযন্ত্র নিয়ে একত্রীত হতে থাকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে। সেখান থেকে জেলার সীমান্তবর্তী এলাকা হাটগোপালপুরে শোডাউন সহকারে গিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা।

প্রথমে তিনি হাটগোপালপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজার হাজার মোটরসাইকেল শোডাউন সহকারে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নৌকার মাঝি এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি’কে ফুলের শুভেচ্ছা প্রদাণ করেন। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপনসহ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park