1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার: সমুদ্রে সতর্ক অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের সমুদ্রসীমা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সক্রিয় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নৌবাহিনী সমুদ্রে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের মতো জ্বালানির মূল উৎস হচ্ছে সমুদ্রপথে আসা ক্রুড অয়েলবাহী জাহাজ। এসব জাহাজ দেশের জলসীমায় প্রবেশের পর থেকে বন্দরে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি সমুদ্রপথে সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও আকাশপথ থেকে নজরদারির জন্য মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সন্দেহজনক জাহাজ বা নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। এর ফলে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নোঙর, বন্দরে প্রবেশ এবং বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সমুদ্রপথে চোরাচালান, অবৈধ কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিমও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।

সামুদ্রিক সীমা রক্ষা, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ধরনের নিরাপত্তা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park