1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জেলা পুলিশের প্রেস ব্রিফিং ও ২৫ টি উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর 

মো.সোহেল রানা,ঠাকুরগাঁও সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ২৫ টি হারানো মোবাইল উদ্ধার, ভারতীয় পণ্য উদ্ধার সহ বিভিন্ন অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন অভিযানে গত ৭ দিনে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২৫ টি মোবাইল ফোন আইসিটি শাখা, ঠাকুরগাঁও কর্তৃক উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরদিকে হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ।
অপরদিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ মাদকদ্রব্য, বিপুল পরিমানে চোরা চালানের পণ্য মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১ শত টাকাসহ ভারতীয় পণ্য/ঔষধ এবং ভারতীয় মুদ্রায় ১হাজার ৮ শত ৪০ রুপি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park