1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জেলার শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কার পেয়েছেন ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি মোঃ ফিরোজ কবির।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। এর আগে মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা করে ঠাকুগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি সম্মাননা স্মারক তুলে দেন।

এছাড়াও বালিয়াডাঙ্গী থানার এসআই আনোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সভায়, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সম্মাননা স্মারক প্রদান করেন।

জানা যায়, বালিয়াডাঙ্গী থানায় ওসি ফিরোজ কবির যোগদানের পর আগের তুলনায় আরও আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার, মলম পার্টি বা অজ্ঞান পার্টি রোধ ও মোটরসাইকেল চুরি রোধসহ নানা কাজে ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park