1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় মৎস্য পদক পেলেন লৌহজং উপজেলা টাস্ক ফোর্স

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৯০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৎস্য সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলা টাস্কফোর্স, লৌহজং জাতীয় মৎস্য পদক ২০২৩(ভিত্তিবছর ২০২২) অর্জন করেছে।

মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে নদীতে মাছ ধরার অভিযান মাস সঠিকভাবে পরিচালনা করায় মা ইলিশ সংরক্ষণ,  দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারীসহ নিষিদ্ধ জাল বাজেয়াপ্ত করা, খাল খনন, জনসচেতনতা কর্মসূচি ইত্যাদি খাতে উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করায় সরকার লৌহজং টাস্কফোর্সকে এ সম্মানে ভূষিত করেছে।
মঙ্গলবার (২৫-০৭-২০২৩ইং) সকাল ১০ ঘটিকায় ঢাকার ওসমানী মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি।
এ বিশেষ পদকটি লৌহজং টাস্কফোর্স এর পক্ষে গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল। তার হাতে পদকটি তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম.রেজাউল করিম।
পদক প্রাপ্তির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আউয়ালের সাথে নিউজ বায়ান্ন ২৪ কে বলেন, আমাদের উপজেলা টাস্ক ফোর্স নিরলস পরিশ্রম ও দায়িত্ব সঠিক ভাবে পালন করায় পদকটি পেলাম। এজন্য আমি ও আমার উপজেলার টাস্ক ফোর্স অনেক খুশি। সামনে আরও ভালো ভাবে কাজকে উদ্যমি করতে এ পদক ভুমিকা রাখবে। এই পদকটি আমি লৌহজংয়ের জনগণকে উৎসর্গ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park