1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জালালউদ্দিন হায়দার আর নেই

বার্তা সম্পাদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও মহান মুক্তিযুদ্ধে অসাধারণ ও দুর্লভ কিছু ছবির চিত্রগ্রাহক, ইতিহাসের সাক্ষী কিংবদন্তি প্রবীণ ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার আর নেই।  ১৩ মার্চ (সোমবার) রাত ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে জালালউদ্দিন হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এছাড়াও নিউজ বায়ান্ন ২৪ পরিবার ও সম্পাদক তার মৃত্যুুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

উল্লেখ্য, জালাল উদ্দীন হায়দারের জন্ম ১৯৪১ সালের ২৭ জানুয়ারি। এই চিত্রসৈনিক যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক ও পরবর্তী সময়ে একই জেলা থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকায় আসেন । এবং দৈনিক পয়গামে ফটোসাংবাদিকতায় যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তিনি সর্বশেষ কাজ করেছেন স্বনামধন্য জাতীয় দৈনিক ”দৈনিক জনকণ্ঠে”। মরহুম জালাল উদ্দীন হায়দার জাতীয় প্রেসক্লাবের একজন স্থায়ী সদস্য। 

মুক্তিযুদ্ধকালীন এবং  তার আগে ও পরে অনেক ছবি ধারণ করেছেন জালাল উদ্দীন হায়দার। যেগুলো তিনি বিভিন্ন সময়ে নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। ফেসবুকে তার প্রকাশিত ছবিগুলোর মধ্যে রয়েছে একাত্তরের ১০ মার্চ হরতাল, ১৯৭২ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন, ১৯৭১ সালের ২০ জানুয়ারির বিক্ষোভের চিত্রসহ অন্যান্য ছবি। 

তার সহযোদ্ধারা বলেন, এই কিংবদন্তির সংগ্রামী জীবনের সার্থকতা তখনই হবে যখন তাঁর তোলা ছবি তাঁর নামেই প্রচার কিংবা প্রকাশিত হবে। অপপ্রচার এবং বিকৃতির চেষ্টাকে প্রতিহত করে নতুন প্রজন্মকে জানাতে হবে একজন ”জালাল উদ্দীন হায়দারের” কথা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park