1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় আইন সহায়তা দিবসে গাজীপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মো.আতিকুর রহমান, গাজীপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মুল্যে আইনী সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ব্যানার ফেস্টুনে সজ্জিত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে জজকোর্ট এলাকায় শেষ হয়।
গাজীপুর লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) শামীমা আফরোজ, জেলা প্রশাসক আনিসুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণসহ অত্র জজশীপের ও ম্যাজিস্ট্রেসী সকল বিচারকবৃন্দ, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ আহছান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, গাজীপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ, সরকারী কৌশূলী, রাষ্ট্রপক্ষ কৌশুলী, জেলা সমাজসেবার উপপরিচালক এস. এম আনোয়ারুল করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, জজশীপের সকল কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এরপর সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সভাপতিত্বে জজকোর্ট হল রুমে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের অধিনে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও আদালতের কর্মকর্তাবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উল্লেখ করা হয় যে, জেলা লিগ্যাল এইড কমিটির সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর লিগ্যাল এইড অফিস গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইনগত কার্যক্রম সফল করার লক্ষ্যে নিরন্তর ভাবে কাজ করে চলেছে। এরই সুফল হিসেবে ২০২১ সালে গাজীপুর লিগ্যাল এইড অফিস ঢাকা বিভাগের সেরা লিগ্যাল এইড অফিস হিসেবে নির্বাচিত হয়। ২০২২ সাল হতে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গাজীপুর লিগ্যাল এইড অফিসে মোট ৮৬৩ টি আবেদন গ্রহণ করা হয়েছে, গাজীপুর লিগ্যাল এইড অফিস হতে আইনি পরামর্শ সেবা প্রদান করা হয় মোট ১০৬০ জনকে, সফলভাবে এডিআর ভাবে নিষ্পত্তি করা হয় মোট ১৩৯ টি, মোট অর্থ আদায় হয় = ৪৬,৩৬,০৬৮/- টাকা।
এছাড়া গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এর বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সমূহর দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং প্রান্তিক পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩” সফল ভাবে পালনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেনতা বৃদ্ধি পাবে ও আইনগত সহায়তা এর কার্যক্রম আরো গতিশীল হবে। সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ অচিরেই একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্র হিসাবে বিশে^র দরবারে প্রতিষ্ঠিত হবে।
র‌্যালির শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park