1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জমি নিয়ে বিরোধে ২ ভাই নিহত, আহত-২

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোশখালী গ্রামের নাজির মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই বাড়ীর খোরশেদ মুন্সির ছেলে আদাবাড়িয়া যুবলীগের সহ-সভাপতি মো. সেলিম মুন্সি (৪৫) ও আমির হোসেন মুন্সি, মো. আলাউদ্দিন মুন্সি (৫০)। তারা  সম্পর্কে আপন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সেলিম মুন্সির পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন মুন্সি তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালায়। সেলিম এসময় আত্মরক্ষার্থে দৌড়ে সামসুল হক মুন্সির ঘরে ঢোকেন। সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। পরবর্তীতে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হয়ে আলাউদ্দিন মুন্সি মারা যান। এঘটনায় গুরুতর আহত নিহত আলাউদ্দিনের ছেলে আল আমিন(২৮) ও আল আমিনের গর্ভবতী স্ত্রী মৌসুমি(২২) কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
নিহত সেলিম মুন্সির বড় বোন ফরিদা বেগম(৫০) কান্না বিজরিত কন্ঠে হত্যাকারীদের বিচার চেয়ে ফাঁসি দাবী করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ নিহত আলাউদ্দিনের সত্তোরর্ধো অন্ধ মা বলেন, আমার ভাসুরের ছেলে সেলিম বহু বছর ধরে আমার ছেলেরে জ্বালাইতেছে। আমার ছেলেকে ঘর তুলতে দেয় না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবী করে সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহাবুদ্দিন সাবু বলেন, দুই ভাইয়ের মধ্যে র্দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলতেছে।
এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠিয়েছি। এঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান আছে এবং আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park