1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জনগণের টাকা লোপাটকারীদের আইনের আওতায় আনতে হবে,বোয়ালখালীতে এরশাদ উল্লাহ

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা সংস্কারের দাবি জানিয়েছে। যা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে সেই দলীয় সরকার সবকিছু সংস্কার করবে।
আজ  বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমরা গায়েবী মামলা দিতে চাই না। তবে ব্যাংকের জনগণের টাকা লোপাটকারীদের চিহ্নিত করতে হবে, আওয়ামী লীগের গুন্ডাপান্ডাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এ অঞ্চলের দুঃখ লাগবের জন্য নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বলবো। রেলওয়ের সাথে যোগাযোগ করবো। আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর এই এলাকার মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। তারা সেতুটি আজ করছি, কাল করছি বলে সময় ক্ষেপণ করেছে। যদি অন্তর্বর্তী সরকার সেতুটি না করে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বাস্তবায়ন করবে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলমের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর পরিচালনায় এতে প্রধানবক্তা ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আজিজুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, জাগের হোসেন, সরোয়ার আলমগীর, বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদার, এডভোকেট শামসুদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক আবু আকতার, জসিম উদ্দীন, সহ দপ্তর সম্পাদক এমএন করিম, মো.খালেদ, লোকমান, নাছির উদ্দীন, সোহেল মিয়াজী, ইরফান, রোকন, রফিক, কপিল উদ্দিন, মজিবুল্লা মজু, দুলাল ও মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park