1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

চোখ হারানো চার জুলাই যোদ্ধার বিষপান: চিকিৎসা ও পুনর্বাসনে অবহেলার অভিযোগ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই মাসের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ বিষপান করেছেন। দীর্ঘ ৯ মাস ধরে তারা উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এলেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় হতাশা ও ক্ষোভ থেকেই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আহত তরুণরা অভিযোগ করেছেন, আন্দোলনের সময় তারা দেশের জন্য চোখ হারিয়েছেন। তখন সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের চিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তারা এখনও অবহেলার শিকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান এক বৈঠকের সময় ওই চার তরুণ নিজেদের দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে, তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন। ঘটনার পরপরই তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার পাশাপাশি প্রশ্ন উঠেছে—আহতদের প্রতি রাষ্ট্রের এই দায়িত্বহীনতা কেন? মানবাধিকার সংগঠনগুলোও দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এখন সময় এসেছে, আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব প্রকৃত অর্থেই পালন করার। নয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park