1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চলছে অভিনব পদ্ধতিতে ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচারণা

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা অভিনব পদ্ধতিতে করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।
উপজেলার রবিরবাজার জামে মসজিদের সামনে দেখা যায়, আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। অনেক ভোটাররা তাদের শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এ প্রার্থীর কাছে অনুরোধ করছেন। এ ছাড়াও ভোটাররাও তাদের মাথায় ফুঁ দেওয়ানোর জন্য মাথা এগিয়ে দেন।
তাদের মাথায় ফুঁ দেওয়ানোর বিষয়ে জানতে চাইলে জহির খান, সুমন মিয়া, রজ্জাক আলী ও জহিরুন বেগমসহ কয়েকজন নারী-পুরুষ বলেন, রহমানীর কাছ থেকে পানি পড়া নিলে উপকার হবে- এই বিশ্বাসে তারা পানির বোতল কিনে পড়িয়ে নেন। তারা আরও বলেন, পেঠে ব্যথা হলে পানি পড়া খেলে কমে যায়। এ জন্য আছলাম রহমানীর ঝাড়-ফুঁক ও পানি পড়া খুবই উপকারী।
ঝাড়-ফুঁক ও পানি পড়া বিষয়ে ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজারে-২ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আমার ঝাড়-ফুঁক ও পানি পড়া মানুষের কাজে আসে। বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় গেলে লোকজন আমাকে দেখে ভিড় করে ঝাড়-ফুঁক ও পানি পড়িয়ে নিয়ে যায় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park