1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চকরিয়ায় সংরক্ষিত বনে বাড়ি নির্মাণ উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ

মোহাম্মদ উল্লাহ চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনে অবৈধভাবে বাড়ি নির্মাণকালে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে বন বিভাগ। কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধীন সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করে একটি ভূমিদস্য চক্র। বিষয়টি বনবিভাগের নজরে আসার পর বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজন অবৈধভাবে নির্মিত বাড়িটি উচ্ছেদ করে দেয়।

ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে স্থাণীয় বনবিট কর্মকর্তা, রেঞ্জ অফিস ও বনবিটে কর্মরত ফরেস্ট গার্ড, হেডম্যান এবং বেশকিছু ভিলেজার এ উচ্ছেদ অভিযানে অংশ নেন। উচ্ছেদ অভিযানের ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধিন দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় নামক এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বাড়ি নির্মানের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন বিভাগের লোকজন দিয়ে নবনির্মতব্য বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বাড়িটি নির্মাণ করেছিল ওই এলাকার জাফর আলমের ছেলে নাছির উদ্দিন। উচ্ছেদ অভিযানের সময় তিনি কোন বাঁধা দেননি। তবে উচ্ছেদ অভিযান শেষে ভবিষ্যতে এমন কাজ আর করবেনা মর্মে নাসির উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পুনরায় যদি নাসির উদ্দিন এমন কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park