1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চকরিয়ায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস চাপায় টমটম যাত্রী মো. মোবারক (২৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নুনাছড়ি গুচ্ছগ্রাম এলাকার জালাল আহমদের ছেলে ও চকরিয়া সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী লেকাজন জানায়, হারবাং থেকে টমটম (ব্যাটারি চালিত) রিক্শায় করে চিরিঙ্গা যাচ্ছিল মোবারক। পথিমধ্যে জিদ্দাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোবারক।
এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই খোকন কান্তি রুদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park