1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত উদ্ধার-দুই  অপহরণকারী গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী।
সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। কুতুব উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।
গ্রেফতারকৃত দুই অপহরণকারী হলেন, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানায়।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করে। এসময় ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পার্শবর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়।  পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এসময় তা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন। এ বিষয়টি কুতুব উদ্দিনের ভাইকে জানানের পর তারা থানায় অবহিত করেন।
চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে বিকাশের দোকানে আসতে বলা হয়। দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার ও  তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park