1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলার নদী বেষ্টিত ইউনিয়নে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলার ,গাঁওদিয়া, বেজগাঁও, লৌহজং-তেউটিয়া,কনকসার সহ প্রায় ইউনিয়নে কমবেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাঁওদিয়া ইউনিয়নে। গাঁওদিয়ার হাড়িদিয়ায় মুহূর্তে ৩টি ঘর নদীতে বিলীন হয়ে যায়। এবং নদী পাড়ের ৭০ টি ঘর তৎক্ষনাৎ সড়িয়ে অন্যত্র নিয়ে যান বাসিন্দারা। এবং লৌহজং-তেউটিয়া ও কনকসার উপজেলার ৫টি ঘর নদীর পাড়ে আছড়ে পড়ে ও প্রায় ১০/১২ টি ঘর ভেঙে অন্যত্র নিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএম শোয়েব খবর পেয়ে তড়িৎ গতিতে ঘটনাস্থলে গিয়ে অসহায়দের পাশে দাঁড়ান। উপজেলা চেয়ারম্যান সকলকে আশ্বস্ত করেন দ্রুত নদী পার রক্ষা বাধের কাজ শেষ করা। ও সকলের যেকোনো সমস্যায় পাশে থেকে সমাধান করবেন বলে জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলকে হতাশা মুক্ত থাকতে বলেন ও সকলের পাশে সরকারি সহায়তা নিয়ে সবসময় থাকবেন। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা প্রশাসন হতে জরুরী খাবার হিসেবে, চিড়া, লবন, চাল, চিনি, ডাল, পিয়াজ, আলু দেওয়া হয় বিপদগ্রস্ত পরিবারের মাঝে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেন দৈনিক নিউজ বায়ান্ন’কে বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে নদীতে জলোচ্ছ্বাস ১০/১২ ফুট ওপরে আছড়ে পড়ার ফলে নদীর পাড়ে বসবাসরত মানুষের বেশ কয়েকটি ঘর ভেঙে পড়েছে ও বেশ কিছু ঘর সরিয়ে নিয়েছে। তাই তাদের প্রাথমিক ভাবে তৎক্ষনাৎ শুকনো খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। পরবর্তীতে সমস্ত ক্ষতির পরিমাণ হিসেব করে সরকারি সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park