1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গ্রাহকদের সঞ্চয়পত্রের দুই কোটি টাকা আত্মসাৎ

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের বগা বন্দর পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাবের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের সঞ্চয়পত্রের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকেরা বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ অভিযোগ দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর পোস্ট অফিসে শতাধিক গ্রাহক মাসিক মুনাফায় ও  ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন। সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব গ্রাহকদের হিসেব বইয়ে জমা না দিয়ে টাকা আত্মসাৎ করেন। টাকা জমা রাখার সময় কোনো রকম রশিদ দেননি  সাব-পোস্ট মাস্টার। তবে কাগজে তার সীল ও স্বাক্ষরিত টোকেন গ্রাহকদের দিয়েছেন ।

সম্প্রতি গ্রাহকেরা তাদের মুনাফার টাকার হিসেব চাইতে গেলে গড়িমসি শুরু করেন সাব পোস্ট মাস্টার ওহাব। পরে গ্রাহকেরা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা দেওয়া হয়নি। পুরো টাকাই সাব পোস্ট মাস্টার আত্মসাৎ করেছেন।

বগা ইউনিয়নের পুতুল রাণী নামের এক ভুক্তভোগী নারী বলেন, পরিবারের উপার্জনের প্রায়  ৫ লাখ ৭০ হাজার  সাধারণ মুনাফা হিসেবে জমা রাখি। পোস্ট মাস্টার সেই টাকা বইতে জমা না রেখে আত্মসাৎ করেন। টাকা জমা রাখার সময় তিনি আমাকে তার স্বাক্ষর ও সীলমোহর দিয়ে একটি টোকেন দিয়েছেন। সাতদিন পর নতুন বই দিবেন বলে জানান। পরে বই নিতে গেলেই আজ কাল পরশু  দিবেন সময়  নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি আমার অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

তিনি আরও বলেন, টাকার জন্য তার সংসার ভাঙার পথে। এ নিয়ে প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। টাকা ফিরে পেতে আকুতি জানিয়েছেন ওই নারী।

একই ইউনিয়নের চাবুয়া গ্রামের নুর সাহেদার ৬ লাখ টাকা, রাজনগর গ্রামের সেতু রানীর ৫ লাখ ৫০ হাজার টাকা, ছায়া রানীর ৩ লাখ ৩০ হাজার টাকা, সাবুপুরা গ্রামের রিজিয়া বেগমের দেড় লাখ টাকা ও লাইজু বেগমের ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগীরা জানান, শতাধিক গ্রাহকের প্রায় ২কোটি টাকা আত্মসাৎ করেছেন  সাব পোস্ট মাস্টার ওহাব।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট)  অভিযুক্ত সাব পোস্ট মাস্টার আবদুল. ওহাবকে সাসপেন্ড করা হয়েছে।

বগা বন্দর পোস্ট অফিসের সদ্য যোগদানকৃত সাব পোস্ট মাস্টার শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৫৩ জন গ্রাহক ১ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ দিয়েছেন। এর সংখ্যা আরও বেশি হবে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park