1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গ্রামীন প্রি-ক্যাডেট স্কুলে নতুন বই পেল শিক্ষার্থীরা

মো.সাকিব হোসাইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুমিল্লার তিতাসে নতুন শিক্ষাবর্ষ-২০২৫ইং উপলক্ষে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে আজ পহেলা জানুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার সংলগ্ন স্থাপিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে কোমলমতি খুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায় আনন্দের ছাপ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় কল্যান সমিতি’র সভাপতি মো. সালাউদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান এবং পড়াশোনায় উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আশাবাদী, নতুন বই শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবে এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তুলবে। আসুন, একসাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত এবং আলোকিত করার পথে এগিয়ে যাই। সকলের জন্য শুভ কামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park