1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গোলাপগঞ্জে হিফজুল কোরআন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোপালগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাপগঞ্জে ফখর উদ্দিন একতাবদ্ধ গ্রুপ পনাইরচক এর উদ্যোগে হিফজুল কোরআন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে । সোমবার (৩ এপ্রিল) উপজেলার জামিয়া রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফারহান আব্দুল্লাহ কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে ফখর উদ্দিন একতাবদ্ধ গ্রুপ পনাইরচক এর প্রতিষ্ঠাতা প্রবাসী ফখর উদ্দিনের সভাপতিত্বে এ পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

শিক্ষক হাফিজ আব্দুল ওয়াহিদ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক এনাম, পনাইরচক প্রবাসী সংস্থার সভাপতি কবির আহমদ, শরীফগঞ্জ ৭ নং ওয়ার্ড সদস্য মইজ উদ্দিন বলাই, তরুন সমাজসেবক রিমন আহমদ, স্বপন আহমদ।

একতাবদ্ধ গ্রুপ পনাইরচক এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরীতে ফখর উদ্দিন একতাবদ্ধ গ্রুপ পনাইরচক এর প্রতিষ্ঠাতা ফখর উদ্দিন, জামেয়া রশিদিয়া পনাইরচক  মুহতমিম মাওলানা মুফতি মুহিবুর রহমান কাসীমি, মাওলানা হিফজুর রহমান শরীফগঞ্জী, পনাইরচক প্রবাসী সংস্থার সভাপতি কবির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক এনাম, সমাজসেবক আব্দুল জলিল, শরীফগঞ্জ ৭ নং ওয়ার্ড সদস্য মইজ উদ্দিন বলাই, ঢাকাদক্ষিন ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য শেখ মখবিল বলী, তরুন সমাজসেবক রিমন আহমদ, সিলেট আইডিয়াল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আজহার, সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র মোহাম্মদ আতহারসহ মোট ১০ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

তাছাড়া সভায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় দুটি ধাপে মোট ছয়জনকে ১ম, ২য় ও তৃতীয় পুরুষ্কার এবং আরোও নয়জনকে বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park