1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গোপালগঞ্জে বারণী উৎসব থেকে ২৪ জন মহিলাসহ আন্ত:জেলা চোর চক্রের ২৭ সদস্য আটক

গোপালগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাপগঞ্জে হিন্দু ধর্মের বারণী উৎসব থেকে আন্ত জেলা চোর চক্রের ২৭ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। তাদেরমধ্যে ২৪ জন মহিলা চোর রয়েছে। এসময় তাদেরকাছ থেকে স্বর্ণ, রৌপ্য সহ মূল্যবান অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। হিন্দু ধর্মের মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে প্রতি বছর চৈত্র মাসের প্রতি রোববারে বারণী উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে চুরি করতে এসে প্রথম দিনেই তারা ধরা পড়ে যায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রেস ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

স্থানীয় হিন্দুরা প্রতি বছর চৈত্র মাসের প্রতি রোববারে এ উৎসবের আয়োজন করলেও দেশের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মের অনুসারীরা এতে অংশগ্রহণ করে থাকেন। এবারও গত ২ এপ্রিল রোববার বারণী উৎসব চলাকালীন সময়ে চোর চক্রের সদস্যরা তারা হিন্দু না হয়ে হিন্দু মহিলার পোষাক পরিচ্ছেদ ও হাতে শাঁখা পরে মহিলাদের মধ্যে মিশে যায়। এসময় তারা বিভিন্ন মহিলার স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল, মোবাইল ইত্যাদি চুরি করতে থাকলে প্রথমে একজন ধরা পড়ে। ধৃত মহিলা চোরকে জিজ্ঞাস করলে সে জানায় তার বাড়ী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তথ্যে বেরিয়ে আসে অনেক অজানা কথা। পরবর্তীতে জানা যায় তারা তিনটি মাইক্রো ভাড়া করে একটি সংঘবদ্ধ দল গোলাপগঞ্জে এসেছে। বারণী মেলা পরে তার গোলাপগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে ঈদকে সামনে রেখে চুরির লক্ষে প্রস্তুতি নিয়েছে। পুলিশ বিষয়টি জানার পর এক এক করে ২৭ জন চোরকে আটক করে। তাদের মধ্যে ২৪ জনের বাড়ী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ধরম-ল গ্রামে। বাকী ৩ জন সিলেটের বিভিন্ন এলাকার অধিবাসী। তাদের কাছ থেকে স্বর্ণ রৌপ্য সহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি সর্ব মহলকে অবহিত করতে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়। এতে বিষয়টি লিখিত ভাবে তুলে ধরেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। এসময় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও অফিসার ইনজার্জ (তদন্ত) সুমন সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এতো চোর এক সঙ্গে ধরা পড়ার বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ২৪ জন মহিলা চোর আটকের বিষয়টি বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। অনেক মহিলার সঙ্গে দুধের শিশু সহ ছোট ছোট ছেলে মেয়ে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park