1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

গুরুতর আহত খোকন চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য সরকার রাশিয়া পাঠানো হচ্ছে

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হচ্ছে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি ভোররাত ৪:২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রওনা দেবেন। তার সঙ্গে থাকবেন রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডাক্তার মো: মাহমুদুল হাসান।

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালীন খোকন চন্দ্র বর্মণ গুলিবিদ্ধ হন। এতে তার মুখের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, যার ফলে তার ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালুসহ মুখের গুরুত্বপূর্ণ অংশগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যায়।

এই জটিল চিকিৎসার জন্য বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে অধিকাংশ দেশ এ ধরণের পুনর্গঠন প্রক্রিয়ায় অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত রাশিয়ার মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল এই চিকিৎসার চ্যালেঞ্জ গ্রহণ করে।

প্রথমে খোকন চন্দ্র বর্মণকে হাসপাতালে প্রাক মূল্যায়নের জন্য ভর্তি করা হবে। এরপর থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে তার পূর্বের চেহারার একটি মডেল তৈরি করা হবে। এর ভিত্তিতে মার্চ মাসের ২০ তারিখের কাছাকাছি সময়ে মূল সার্জারি শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য আরও বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে।

দেশের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১৪,০০০ এর বেশি আহত ছাত্র-জনতাকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসে হাজারেরও বেশি আহত ব্যক্তির চিকিৎসা করেছেন এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারও সম্পন্ন করেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় ও উন্নত চিকিৎসার মাধ্যমে আহতদের সুস্থ করে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park