1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে – কুষ্টিয়ায় শিক্ষা মন্ত্রী

এস.এম.রাসেল হাসান,কুষ্টিয়া সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হবেই। এ ক্ষেত্রে আমাদেরও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে বলে জানান শিক্ষা মন্ত্রী। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।

ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এ সময় মন্ত্রী আরো বলেন, র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা চলছে। অন্যান্য সামাজিক সমস্যার মতোই র‌্যাগিং একটি সমস্যা। শুধু আইন করে বা শিক্ষকদের দিয়ে বন্ধ করা যাবে না। র‌্যাগিং বন্ধে এর বিরুদ্ধে সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক আন্দোলন  গড়ে তুলতে হবে। বিশ্বের অনেক জায়গায় এখনো র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। র‌্যাগিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। মন্ত্রী তার বক্তব্যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার ভুয়সী প্রশংসা করেন।

এর আগে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন অ্যাডঃ আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশা এমপি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী প্রফেসর ড. শরীফ এনামুল কবির সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিজ্ঞানী প্রফেসর ড.মো: মাহাবুবুল আলম জোয়ার্দার উপ-উপচার্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, জ্বীনতত্ববিদ ও স্বাধীনতা পদক প্রাপ্ত বিজ্ঞানী প্রফেসর ড.হাসিনা খান অধ্যাপক প্রাণরসায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ও ফ্যালো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রফেসর ড.মো: মশিউর রহমান উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের নানা উদ্ভাবনী প্রদর্শনী করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park