1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গাজীপুরে আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের বিজয়

মুহাম্মদ আতিকুর রহমান,গাজীপুর জেলা সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২৯ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোনো নির্বাচনে জামায়াতের এই বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ড. মোঃ সহিদুজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার এবং সদস্য পদে মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, মোঃ শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। নেটিজেনদের মতে, গাজীপুর জেলার আইনজীবী সমাজে এই ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। অনেকে মনে করছেন, এ বিজয় শুধু সংখ্যার নয়, এটা একটি মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের দিকচিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park