1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গাঁজার টাকার জন্য মাকে মারধর করে ঘরের টিন খুলে বিক্রি, ছেলের কারাদন্ড

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যক্তিকে তার মাকে মারধর করার দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে।
বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের  অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করে আসছে।  অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park