1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা

ফয়েজুল হক সিজার, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধ
করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবিদুর রহমানের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার চামুর্থা গ্রামে বিবিবি (পূর্বের নাম এমবিবি) নামক ইটভাটাটি বন্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান জানান, লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোর অপরাধে বিবিবি নামক অবৈধ, অনুমোদনহীন ইটভাটাটির কার্যক্রম ফায়ার সার্ভিসের জলকামান দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে। বন্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্কেভেটের দিয়ে এই অবৈধ ইটভাটার চুল্লিও ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত মৌসুমে উচ্চ আদালতের আদেশে এই ইটভাটাটি দুইবার বন্ধ করে দেওয়া হলেও কখনোই তা বন্ধ হয়নি। ভ্রাম্যমান আদালতের অভিযানের কিছুদিন পর আবারও ইটভাটাটি চালু করা হয়। চলতি মৌসুমে উচ্চ আদালতের আদেশ অমান্য করে, অপকৌশলের আশ্রয় নিয়ে এমবিবি
নাম পরিবর্তন করে বিবিবি নামে অবৈধ ইটভাটাটি পুরোদমে চালু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park