1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গফরগাঁওয়ে বিনামূল্যের সার ও ধানের বীজ আটক

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের প্রণোদনার
সার ও ধানের বীজ আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০-০৩-২০২৩) বিকেলে উপজেলার শিবগঞ্জ রেলগেইট এলাকা থেকে কৃষককে দেওয়া বিনামূল্যের ২২ বস্তা সার ও ৭
বস্তা ধানের বীজ আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, আউশ মৌসুমে ৬ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য তালিকা করা হয়। বৃহষ্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে কৃষকের মাঝে এই কৃষি
উপকরণ বিতরণ করা হয়। বিতরণের সময় কৃষকের সরলতার সুযোগে স্থানীয় কয়েকজন বিএডিসির খুচরা সার বিক্রেতা কৃষি উপকরণগুলো কৃষকের হাতে তুলে না দিয়ে নামমাত্র মূল্যে নিজস্ব গুদামজাত করার লক্ষ্যে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ ২২ বস্তা সার ও ৭ বস্তা ধানের বীজ পৌরসভার শিবগঞ্জ রোড এলাকা থেকে জব্দ করে সরকারি গুদামে নিয়ে আসে।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, কৃষক পর্যায়ে ভর্তুকির সার ও বীজধান বিতরণ কালে একটি অসাধু চক্র কৃষকদের কাছ থেকে উপকরণগুলো হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সার ও বীজধান আটক করা হয়।

প্রণোদনার অংশ হিসেবে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ বীজ ধান বিনা মূল্যে বিতরণ করা হয়। কৃষকের সঙ্গে প্রতারণা করে খুচরা সার ডিলাররা বীজ ধান ও সার কম দামে কিনে
নিয়ে যায়। এ ঘটনায় পৌরসভার বিএডিসির খুচরা ডিলার জসিম উদ্দিন, মশাখালী
এলাকার রুকন উদ্দিন ও ধোপাঘাট এলাকার নুরুল আমিন এই তিন ডিলারের লাইসেন্স
বাতিলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন,‘কৃষকের বীজ ও সার প্রতারণা করে নিয়ে যাওয়ার সময় এগুলো আটক করে সরকারি গুদামজাত করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া
হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park