
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯-১২-২০২৩ইং) গজারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, গজারিয়া সরকারি কলেজে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আবুজাফর রিপন, (বিপিএএ)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান ও জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।
Leave a Reply