1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম সোহাগ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেণীর ছাত্র মো.হামিম নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের বান ভাসিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামিম ওই গ্রামের মো. মুছা ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায় , কয়েকজন বাচ্চা মিলে বৃষ্টিতে ভিজছিল। সে সময় হামিম নামের ছেলেটি পা পিছলে পুকুরে পড়ে যায়। এরপর অন্য বাচ্চাগুলো চিৎকার করলে, পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারেকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করেন উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুশীতল গোবিন্দ দেব।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park