1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় ডিমের হালি ১০০ টাকা

শফিকুল ইসলাম সোহাগ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Egg

দিনাজপুরের খানসামায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়তই বাড়ছে দাম। তবে সবকিছু ছাপিয়ে এবার বাড়লো ডিমের দাম। ‍বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি। এতে বিপাকে সাধারণ ক্রেতারা।

গতকাল রবিবার (১৩ আগস্ট) উপজেলার খানসামা ও পাকেরহাট ডিমের দোকান ঘুরে এ চিত্র দেখা যায়। প্রতি হালি দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকা, পোল্ট্রি ৬০ টাকা, হাঁসের ১০০ টাকা। গত সপ্তাহেও পোল্ট্রি বিক্রি হয়েছে ৪৫, হাঁস ৭০, দেশি মুরগি ৮০ টাকায়।

বেশ কয়েক দিন ধরেই অস্থির কাঁচা মরিচ ও চিনির বাজার। এবার এ তালিকায় নাম উঠালো ডিমের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বাড়তি অন্যান্য নিত্য পণ্যের দামও।

ডিম কিনতে আসা সাদ্দাম নামে এক ক্রেতা  জানান, গত সপ্তাহে দেশি মুরগির ডিম ৭০ থেকে ৮০ টাকায় কিনলেও সেই ডিম এখন কিনতে হচ্ছে ১০০ টাকা দিয়ে। তিনি আরও বলেন, ডিম দিয়ে সাময়িক রান্না করা গেলেও এখন যে দাম, আমাদের গরিব মানুষের ডিম খাওয়া বিলাসিতা।

খানসামা বাজারের ডিম বিক্রেতা মমিনুল ইসলাম বলেন, কখনো রোদ আবার কখনো বৃষ্টি তাই ডিমের সরবরাহ কম। দাম একটু চড়া। আমরা বাড়তি দামে কিনতেছি তাই বাধ্য হয়ে বেশি বিক্রি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park