1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘন্টা পর নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘন্টা পর সালমা খাতুন (৩০) নামের এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান জানান, সালমা বৃহষ্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে। সকালে বাড়ি থেকে ৫’শ দুরে একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গলায় ফাঁস দিয়ে হত্যার পর মুখে ঢালা হয় বিষ। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park