1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে লৌহজংয়ে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিলের পানি অপসারণে জলাবদ্ধতা নিষ্কাশন করতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড়নওপাড়া থেকে বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে ঠিকাদারী প্রতিষ্ঠান জান্নাত এন্টারপ্রাইজ ২১ লাখ টাকা বরাদ্দে ২০ হাজার ঘন মিটার, ১২ মিটার প্রশস্ত ৬ ফিট গভীরতা এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া খিদিরপাড়া ইউনিয়নে ৪০ লাখ টাকা বরাদ্দে ৪ কিলোমিটার খাল খনন কাজ সম্পন হয়েছে।

বুধবার (১২ এপ্রিল ) সকাল ১১টার উপজেলা প্রশাসন আয়োজিত খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, মুন্সীগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী অজয় কুমার রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মো. মনির হোসেন মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা,কনকসার ইউপি চেয়ারম্যান বিদুৎ আলম মোড়লসহ স্থানীয় ব্যক্তিরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৫০ ফিট প্রস্থের খাল বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফিটে পরিণত হয়েছে। এবং সম্পুর্ণ খালটি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, খালটি দখল ও ভরাট হওয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে তাই বিলের কয়েক হাজার বিঘা জমি পানিতে ডুবে যায়। এখন খাল খনন করে দিচ্ছে। ঠিকঠাক পানি বের হলে আমাদের ফসলের আর ক্ষতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park