1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

এস.এম.রাসেল হাসান,কুষ্টিয়া সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার কুষ্টিয়া জেলায় উদযাপন করা হয় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩। এ উপলক্ষে কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম।  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জনাব আ. ন. ম. আবুজর গিফরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া মো: আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোছা: শারমিন আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর কর্মকর্তাগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার বাজারে কোন অসাধু ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করে মানুষ কে হয়রানি করতে না পারে সেই দিকে কুষ্টিয়া  ভোক্তা  অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে বলেন।  নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট করে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park