1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে। এছাড়া, সিটি টিসিতে পুলিশ সুপার থাকাকালীন জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগের মুখেও পড়েছিলেন তিনি।

আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি কঠোর অবস্থান নেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করেন বলে অভিযোগ উঠে। এতে সাধারণ মানুষসহ আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তোলে।

এছাড়া, সিটি টিসিতে পুলিশ সুপার থাকাকালীন সময়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি কয়েকটি মামলায় উদ্দেশ্যমূলকভাবে নিরপরাধ ব্যক্তিদের জড়িয়েছিলেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

এই গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভেতরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের ভেতরে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park