1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কুড়িগ্রাম-৪ আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে মোট মনোনয়ন পত্র জমা দেন ১৪ জন প্রার্থী। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার নাহিদ হাসান খান এর কার্যলয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। তবে মনোনয়ন পত্র দাখিল করেননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি ও তাঁর ছেলে সাফায়াত বিন জাকিরসহ ৩ জন।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রৌমারীতে ৯ জন, রাজীবপুরে ১জন, চিলমারী উপজেলায় ১জন ও কুড়িগ্রামে ৩ জন প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন,কেন্দ্রীয় জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির জেপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (বাইসাইকেল), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ (নৌকা), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙ্গল),চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম ফারুক(স্বতন্ত্র), কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামীম হাবীব (গামছা), রৌমারী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম (গোলাপ ফুল), রৌমারী উপজেলা আ‘লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), কুড়িগ্রাম জেলা আ‘লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ (স্বতন্ত্র), রাজীবপুর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহ মো.নুরীই শাহী ফুল (স্বতন্ত্র),এছাড়া কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হামিদ (ডাব), তৃণমূল বিএনপির আতিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি মেহের উল্যাহ সেলিম মনোনয়নপত্র দাখিল করেননি।
অপর দিকে সাবেক এমপি রুহুল আমিন বলেন, আমি মনোনয়ন পত্র জমা দিলাম কিন্তুু প্রতীক জমা দেইনি। আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে মহাজোটের একটি বৈঠক আছে তার পর প্রতীক জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park