1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কালীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও  পৌর মেয়রসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের নাম উল্লেখ করে শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি করেন কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম। মামলায় ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শ্রমিক লীগ নেতা গোলাম রসুল, সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, নাসির চৌধুরি, আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মন্টু, কাউন্সিলর রুবেলসহ ৩০০/৪০০ জন অজ্ঞাত ব্যাক্তি লাঠিসোটা ও দেশী অস্ত্রনিয়ে গত ৪ আগষ্ট বিএনপি অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপুর্ন দলিল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অচিরেই অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park