1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের উদ্যোগে এক এতিমকে ভ্যান প্রদান

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ এক এতিমকে একটি ভ্যান ক্রয় করে দিয়েছেন। এতিম ছেলেটির নাম জলিল, সে কিছুদিন আগে ভ্যান রেখে পাশের একটি দোকানে যান। এরপর দোকান থেকে ফিরে এসে দেখেন উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি আর নেই। ভ্যান হারিয়ে কাঁদতে থাকেন জলিল হোসেন। তার করুণ আর্তনাদ দেখে অসহায় জলিলকে ভ্যান কিনে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ।

রোববার বিকেলে জলিলকে ভ্যান প্রদান করে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। এ সময় গ্রুপটির এ্যাডমিন যুগান্তরের সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক মিশন আলী, রিওন হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, মাত্র ৬ বছর বয়সে বাবা-মাকে হারায় জলিল। আপন বলে আর কিছুই নেই। এরপর ছোট ভাইকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে রঘুনাথপুর এতিমখানায় থাকা শুরু করে। সেখানে কিছুদিন থাকার পর এতিমখানার পাশের একটি বাড়িতে আশ্রয় দেন এক নারী। ওই নারীকে দাদি বলেই ডাকে তারা দুই ভাই। সেই শিশু জলিল এখন যুবক। ধার-দেনা করে একটা অটোভ্যান কিনে ভাড়া মারতেন। কিন্তু গত ২২ জুন বারবাজার মাছের হাট এলাকা থেকে চুরি হয়ে যায় জলিলের ভ্যানটি। উপার্জনের একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। এরপর সে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপকে বিষয়টি জানালে জলিলের পাশে দাঁড়ায় তারা। জলিল হোসেন বলেন, তার এই ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে হয়ে যায়। উপার্জন করার মতো কিছুই ছিল না। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ একটি ভ্যান দিয়েছে। এখন আমি খুবই খুশি। যারা তাকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের ভালো রাখুন। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের অ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ বলেন, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ করে। তারই ধারাবাহিকতায় এতিম জলিলকে ভ্যান দেওয়া হলো। আর এসব কাজে গ্রুপের সদস্যরা আর্থিক সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park