
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো (উফশী ও হাইব্রীড) ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ৪ হাজার ৮’শ কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১ হাজার ৪’শ ৫০ জন চাষীকে হাইব্রীড ধানের বীজ ও ৪ হাজার ৮’শ কৃষককে উফশী ধানের বীজ ৫ কেজি করে এবং সার ২০ কেজি প্রদান করা হয়েছে
Leave a Reply