1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কাদের মির্জার সহচর ২১ মামলার আসামি পিচ্চি মাসুদ গ্রেপ্তার

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা,অস্ত্র,ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, ১টি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্য মোট ২১টি মামলা রয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। সে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলত। কাদের মির্জার প্রশয়ে সে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। জনশ্রুতি রয়েছে কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেত। ২০২১ সালে পিচ্চি মাসুদ অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ২১ মামলা রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park