
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কাতারের চার দিনের সরকারিভাবে সফরের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন।
এই সফরে তিনি কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও সফরকালে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তাঁর।
প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply