1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে “আমার স্কুল,আমার বাগান”

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শৈশবকালে বৈচিত্র্যপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মাণে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এই পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে “আমার স্কুল,আমার বাগান” তৈরি করা হচ্ছে।

সোমবার (১৯ ফ্রেরুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে পরিদর্শন করতে আসেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সাহানা আখতার, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর সারোয়ার, মোন্তাছির রহমান, দিলীপ কুমার গোস্বামী প্রমুখ।

জেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, গত বুধবার (৭ই ফ্রেরুয়ারি) ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। মঙ্গলবার (২০ই ফ্রেরুয়ারি) আবারও বিভাগীয় কমিশনার ৬টি উপজেলার মধ্যে ৩০টি স্কুলে আমার স্কুল, আমার বাগান উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, এটি আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে যাতে ছোটবেলা থেকেই এ রকম একটি বাগানের সাথে ও বিভিন্ন ধরনের গাছের সাথে শিশুদের বন্ধন গড়ে ওঠে। আমরা এ জেলার প্রত্যেকটি স্কুলে “আমার স্কুল, আমার বাগান” করার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাড়ির আঙ্গিনায় ছোটছোট বাগান করবে ও তারা গাছপালার সাথে পরিচিত হবে, যেটি সারাজীবন তাদের কাজে লাগবে বলে মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park