1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কমলগঞ্জ চা বাগান থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, পরে লাউয়াছড়ায় অবমুক্ত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা বাগান থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সোমবার ২৮ আগস্ট ২০২৩ইং, ভোরে কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
এলাকার স্থানীয়রা জানায়, সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের মসজিদের পুকুরের পাশে অজগর সাপটি দেখা যায়। খাবারের সন্ধানে সাপটি লোকালয় চলে আসছে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান থেকে মোবাইল ফোনে জানানো হয় যে একটি অজগর সাপ মসজিদের পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও প্লামপ্লরিস ইভির ফিল্ড অ্যাসিসটেন্ড চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সেটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় সোমবার সকাল ৭টার দিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
চঞ্চল গোয়ালা জানান, খবর পেয়ে তিনি সাপটি উদ্ধার করেন। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যেই বনকর্মীদের নিয়ে অজগরটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা অজগর সাপটি উদ্ধার করি। এটা প্রায় ১০ ফুট লম্বা ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park