1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আঃলীগের মনোনয়ন পেয়েছেন মোঃমাহবুবুর রহমান মাবু 

মো. আমানউল্লাহ, কক্সবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবুকে এ মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়ন বোর্ড একইসাথে দেশের ৫টি সিটি কর্পোরেশন, ৩টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা এবং ৬টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেছেন।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হওয়া মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটানা তিন বার নির্বাচিত কাউন্সিলর এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জন্মস্থান সাতকানিয়া , বর্তমানে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় বসবাসরত সাবেক ব্যাংকার আবদুল মাবুদ চৌধুরীর সুযোগ্য সন্তান।
উল্লেখ্য,কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জুন সোমবার ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park