1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কক্সবাজারে সাংবাদিক নামধারী সোহেল ইয়াবাসহ গ্রেফতার

মো. আমানউল্লাহ, কক্সবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারে সাংবাদিক নামধারী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা সোহেল এবং তার সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কক্সবাজার মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।গত বুধবার (২৯ মার্চ) বিকেলে শহরের লালদিঘির পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি’র পরিদর্শক জীবন বড়ুয়া।গ্রেপ্তারকৃতরা হচ্ছে,  কুতুবদিয়া উপজেলার পশ্চিম আমজাখালীর মৃত ছৈয়দ নুরের পুত্র  মোঃ আলী হোসেন (৫০) ও আলী আকবর ডেইল ১নং ওয়ার্ডের মৃত নুরুল হুদার পুত্র  কামরুল হুদা সোহেল (৩৮) উরফে ডিম সোহেল।ডিএনসি’র পরিদর্শক জীবন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘির পাড় সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে আলী হোসেনের দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় তার মাদক কারবারের সহযোগী সোহেল পালানোর চেষ্টাকালে তাকেও গ্রেফতার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা সহ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ধৃত সোহেল বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ও দৈনিক স্বাধীন সংবাদ নামক একটি পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয়ে দ্বীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের সফর সঙ্গী হয়ে ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সে গত বছর মরিচ্যা চেকপোস্টে ৭০ হাজার ইয়াবাসহ আটক জামায়াতের ক্যাডার পিয়ারুর মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park