1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদকে সংবর্ধনা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে (ক্যাপ্টেন বাবুল) সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২-০৮-২০২৩) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চন্দ্রেরবাড়ি বাজারের মদিনা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা। অবারিত বাংলার সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।

লৌহজংয়ের গর্বিত সন্তান জীবন্ত কিংবদন্তি নূর মোহাম্মদের সংবর্ধনা সভায় অবারিত বাংলার সহসভাপতি অলক কুমার মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, লেখক-গবেষক মুনীর মোরশেদ, এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালক বিএম শোয়েব, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে সংবর্ধনাপ্রাপ্ত নূর মোহাম্মদ মহান মুক্তিযুদ্ধ ও আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park