1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ সন্ধ্যা সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। হাসপাতালের সামনে এলে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেগম জিয়ার পরিবারের সদস্য ও চিকিৎসক দল।

স্বাগত জানানোর মধ্যে উপস্থিত ছিলেন—বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালের ভেতরে অবস্থান করেন এবং এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। চিকিৎসক দল জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য এবং চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম জিয়ার পরিবার এবং দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park