1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং রোধে পুলিশের স্পিডগানে স্পিড চেকিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে মাওয়া প্রান্তে যানবাহনের ওভার স্পিডিং রোধে স্পিডগান দিয়ে স্পিড চেকিং করছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে টিআই জিয়াউল হায়দার নেতৃত্বে এক্সপ্রেস ওয়েতে চলাচল কারী যানবাহনের ওভার স্পিডিং চেক করেন। দেখা যায় স্পিড গান নিয়ে দাড়িয়ে থাকা পুলিশ সদস্য ওভার স্পিডে যেসকল গাড়ী চলাচল করছে তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চেক করছেন বিশেষ করে মোটরসাইকেল। কাগজপত্র চেক করার পর ওভারস্পিডিংয়ের জন্য ২৫০০ টাকা জরিমানা করছেন।

সরজমিন দেখা যায় বেশকিছু মোটরসাইকেল ওভার স্পিডে চলাচল করে, পুলিশ তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চেক করছেন এবং কাগজপত্র ঠিক থাকলে শুধু ওভার স্পিডের জন্য ২৫০০ টাকার মামলা দিচ্ছে।

এবিষয়ে ট্রাফিক ইনচার্জ (টিআই) জিয়াউল হায়দার। প্রতিবেদককে বলেন আমাদের নিয়মিত ডিএসবিতে রিপোর্ট করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত যানবাহনের ওভার স্পিডিং রোধে স্পিডগান দিয়ে যানবাহনের স্পিড চেক করি। মটরসাইকেলের স্পিড ই শুধু চেক করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মোটরসাইকেল স্পিডগানে ওভার স্পিডিং চেক করা হচ্ছে এমন কিছু না। আসলে অন্যান্য যানবাহন যেমন বাস, ট্রাক ফোর হুইলার গাড়ীর স্পিড ৭০ থাকলে মনে হয় অনেক স্পিড। আমাদের আইন হচ্ছে ৮০ উপর গতি থাকলেই গতিরোধ করে গতি অমান্য করার জন্য গতিরোধ করে জরিমানা করা। মটরসাইকেল টুুহুইলার, তাদের গতি বেশিরভাগ সময় ৮০ কিঃমিঃ’র উপরে থাকে, যার জন্য অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেল গতিবিধি অমান্য করে ও স্পিডগানে ওভারস্পিড দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park