
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বুধবার দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত তিনি জটিল রোগে ভুগতেছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৭-০৮-২০২৪ খ্রী:) দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার মুহূর্তে তার মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। আমরা খুবই ব্যথিত। আমরা যুবদল গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধরার তৌফিক দান।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ শোক প্রকাশ করেছেন।
তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত।
Leave a Reply